সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
জেলা প্রতিনিধিঃঃ
কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ সিলেটে পৌঁছেছে। আজ ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে কুয়েতের একটি বিমানে ওই ৩ টি মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। নিহতদের আত্মীয় স্বজনরা সকাল ১০ টার দিকে মরদেহ সমঝে পায়।
জানা যায়, গত শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে ওই খামারে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিলেট বিভাগের ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর মধ্যে খোরশেদ একজন। ওই খামারে মোট ২০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন।
এদিকে, কুয়েতের এ অগ্নিকাণ্ডে খোরশেদ ছাড়াও কামাল উদ্দিন (৫১) ও মোহাম্মদ ইসলাম (৩২) নামের সিলেট বিভাগের দুজন মারা গেছেন। এর মধ্যে কামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মাগুরা গ্রামে ও মোহাম্মদ ইসলামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করেন।