পোপের দূত হিসেবে আইসক্রিমগুলো পাঠানো হয় পোলিশ কার্ডিনাল কনরাড ক্রাজিউস্কির নামে। ৫৭ বছর বয়সী ক্রাজিউস্কি সবচেয়ে কম বয়সী কার্ডিনালের একজন। ২০১৩ সালে পোপের দূত নির্বাচিত হওয়ার পর থেকে পোপের নির্দেশে তিনি বিশ্বের নানা প্রান্তে গরিব ও অসহায় লোকদের সহায়তা করে আসছেন। এ ছাড়া গৃহহীন ব্যক্তিদের জন্য চিকিৎসা, স্নানাগার ও শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে। ব্যাপক দাতব্য কাজের জন্য পোপ ফ্রান্সিস ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন।
পোপের দাতব্য কার্যালয় বিবৃতিতে আরও বলেছে, এ গ্রীষ্মকালেই দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে আফ্রিকার দেশ মাদাগাস্কারের স্বাস্থ্য খাতের জন্য চিকিৎসা সরঞ্জাম এবং আরও তিনটি দেশের চিকিৎসাসেবার উন্নতিতে ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে তারা।