ইতালির সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি ৩ নারী

প্রকাশিত: 1:23 PM, September 11, 2021

ইতালির সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি ৩ নারী

আন্তর্জাতিক ডেস্কঃঃ

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির রাজধানী রোম সিটি করপোরেশনসহ আশপাশের অঞ্চলের সিটি নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী।

 

এর মধ্যে রাজধানী রোমে দুইজন এবং ফ্রাসকাতিতে একজন নারী যুক্ত হয়েছেন ইতালির মূল ধারার রাজনীতিতে।অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য রোম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে রাজধানীর রোমে ৫ মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন নারীনেত্রী লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক জুমানা মাহমুদ।

 

ইতালিতে এই প্রথম কোন বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। জুমানা মাহমুদ ২০০৭ সাল থেকে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেনইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

 

আরেক নারী প্রার্থী লায়লা শাহ্ বলেন, নারীদের নানা সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরাই হবে আমার প্রধান কাজ। এছাড়া ইতালি প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশনসহ তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই বড় ফোরামে।আর সে জন্যই আসন্ন নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বিজয়ী করে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

 

ফ্রাসকাতি পৌর নির্বাচনে প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত পাপিয়া আক্তার একজন সমাজকর্মী। তিনি আশা করেন, আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটকেন্দ্রে যাবেন এবং বাংলাদেশিদেরকে বিজয়ী করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।এদিকে ইতালির মূলধারার রাজনীতিতে তিন বাংলাদেশি নারীর অংশগ্রহণে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, ইতালির সিটি নির্বাচনে বাংলাদেশি নারীদের বিজয় প্রবাসীদের এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30