‘চীনকে ঠেকাতে’ তিন দেশের নতুন জোট

প্রকাশিত: 12:07 PM, September 16, 2021

‘চীনকে ঠেকাতে’ তিন দেশের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্কঃঃ

চীনের মোকাবিলায় নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য   ও অস্ট্রেলিয়া। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।খবরে বলা হয়, বুধবার এ তিন দেশের নেতারা নতুন জোটের বিষয়টি জানান। এর সংক্ষিপ্ত রূপ—এইউকেইউএস।এ নতুন জোট অস্ট্রেলিয়াকে পারমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির যোগ্যতা অর্জনে সহযোগিতা করবে।

 

ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ নতুন জোটকে তাদের সম্পর্ক জোরদারে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আমরা সবাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে স্বীকার করি।

 

তবে এ তিন দেশের নেতাদের কেউ-ই সভায় চীনকে মোকাবিলায় এ নতুন জোট গঠন করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো কিছু বলেননি।জোট গঠনের ঘোষণার পর এ পদক্ষেপের নিন্দা জানিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, এ তিন দেশের উচিত তাদের ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং আদর্শগত কুসংস্কার’ পরিহার করা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30