সরকার দেবে প্রবাসীদের করোনা পরীক্ষার ফি

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

সরকার দেবে প্রবাসীদের করোনা পরীক্ষার ফি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের করোনা আরটি-পিসিআর টেস্ট ফি’র ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশী প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য।

 

তিনি বলেন, সরকার প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930