লিটনের ব্যাটে দুর্দান্ত শুরু

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

লিটনের ব্যাটে দুর্দান্ত শুরু

 

ক্রীড়া প্রতিবেদকঃঃ

সিলেটের মাঠে ওপেনার লিটন দাসের ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুরু থেকেই লিটন খেলছেন তার স্বভাবজাত আক্রমণাত্মক খেলা। অন্যদিকে, তামিম খেলছেন দেখে-শুনে ধীরগতিতে।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান। ক্রিজে আছেন লিটন দাস ২২ ও তামিম ইকবাল ৮ রান নিয়ে।

 

একাদশে তিন পেসার

 

মাশরাফি মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

 

মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দিন। স্পিনে থাকছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। নাঈমের অভিষেক হওয়ার কথা থাকলেও শান্তর ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

 

ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ রোববার দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31