জেনিফার পিটারস টাওয়ার হ্যামলেটসের নতুন ডিরেক্টর

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

জেনিফার পিটারস টাওয়ার হ্যামলেটসের নতুন ডিরেক্টর

প্রতিনিধি/লন্ডনঃ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিভিশনাল ডিরেক্টর ফর প্ল্যানিং এন্ড বিল্ডিং কন্ট্রোল হিসেবে যোগ দিয়েছেন জেনিফার পিটারস। তিনি এখানে যোগ দেয়ার আগে গ্রেটার লন্ডন অথরিটিতে লন্ডন প্লান এন্ড গ্রোথ স্ট্র্যাটেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।স্থানিয় ও আঞ্চলিক পর্যায়ের আবাসন ও পরিকল্পনা ক্ষেত্রে তাঁর রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা। ২০১২ সাল থেকে তিনি রাজধানীতে কাজ করে আসছেন। সর্বশেষ দায়িত্ব পালন কালে তিনি প্ল্যানিং ফ্রেমওয়ার্কসমূহের আওতায় লন্ডনের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন, সম্পুরক পরিকল্পনা নির্দেশনা তৈরীতে নেতৃত্ব দেন।

 

জেনিফার বলেন, টাওয়ার হ্যামলেটস হচ্ছে লন্ডনের সবচেয়ে প্রবৃদ্ধির বরা, যার রয়েছে এফোর্ডেবল হাউজিং নির্মান ও সরবরাহে, এবং অবকাঠামোতে দেশব্যাপি সুনাম। লন্ডনের একটি অংশ হিসেবে এখানে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের গতি, জটিলতা সকল ক্ষেত্রেই রয়েছে পেশাগত চ্যালেঞ্জ।তিনি বলেন, কাউন্সিল সম্প্রতি যে লকাল প্ল্যান গ্রহণ করেছে, তা নিয়ে আমি অভিভূত। এখানে অত্যন্ত দূরদর্শী চিন্তার সম্মিলন ঘটছে। টেকসই উন্নয়ন, প্রবৃদ্ধির ধারাকে যথাযথভাবে ব্যবস্থাপনা করা, নতুন ও বর্তমান কমিউনিটির সার্বিক কল্যান নিশ্চিত করতে যে টিম লকাল প্ল্যান বাস্তবায়ন করবে, তাদের নেতৃত্ব দিতে আমি ভীষণ আগ্রহী।

 

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে ওয়েন হয়েলি অবসরে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডেভিড উইলিয়ামস, এখন তাঁর স্থলাভিষিক্ত হবেন জেনিফার পিটারস।কর্পোরেট ডিরেক্টর ফর প্লেস, এ্যান স্যুটক্লিফ এক বিবৃতিতে নবনিযুক্ত প্ল্যানিং ডিরেক্টরর জেনিফারকে স্বাগত জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930