আইএসকে ফ্রান্সের পৃষ্ঠপোষকতার তথ্য ফাঁস করছে তুরস্ক

প্রকাশিত: 11:49 AM, November 7, 2021

আইএসকে ফ্রান্সের পৃষ্ঠপোষকতার তথ্য ফাঁস করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃঃ
জঙ্গিগোষ্ঠী আইএসকে কীভাবে ফ্রান্সের একটি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপনে পৃষ্ঠপোষকতা করে আসছে, তার ওপর তথ্যচিত্র নির্মাণ করেছে তুরস্কের ইংরেজি প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ড।কয়েক পর্বের এ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রচারিত হচ্ছে আগামী ১২ নভেম্বর।তুর্কি ওই গণমাধ্যমটির মতে, দীর্ঘদিন ধরে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জ।

 

এতে তুলে ধরা হবে সিরিয়ায় কীভাবে এ ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জঙ্গিগোষ্ঠী আইএসকে নাশকতার জন্য অর্থ দেওয়া হচ্ছে।টিআরটির মহাপরিচালক জাহিদ সোবাচি এক টুইটবার্তায় বলেন, গত দুই বছরে ফরাসি গোয়েন্দারা কমপক্ষে ৫ লাখ বার গোপনবার্তা ও অর্থ পাঠিয়েছেন।

 

টিআরটির সাবেক প্রধান সম্পাদক ও  তুর্ক রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর মহাপরিচালক সেরদার কারাগজ বলেন, দুই বছর আগে যখন আমরা অনুসন্ধান শুরু করি, তখন আমাদের ধারণা ছিল না এতটা ব্যাপকভাবে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফ্রান্স।  তাদের তথ্যচিত্রে স্পষ্টভাবে প্রমাণসহ ফরাসিদের নোংরা দিকটি তুলে ধরা হবে।ইউরাপীয়দের মুখোশ উন্মোচনের জন্য টিআরটির অনুসন্ধানী টিমকে ধন্যবাদ জানান কারাগজ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30