ইতালি থেকে ভারতে আসা আরেক ফ্লাইটের ১৭৩ যাত্রীর করোনা শনাক্ত

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

ইতালি থেকে ভারতে আসা আরেক ফ্লাইটের ১৭৩ যাত্রীর করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইতালি থেকে ভারতে আসা আরও একটি ফ্লাইটের ১৭৩ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ইতালির রোম থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে আসে ফ্লাইটটি। এ ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ছিলেন।

 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোম থেকে আসা ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ জেলার বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে  বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সেদিন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031