সৌদিতে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

সৌদিতে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী

আন্তর্জাতিক ডেস্কঃঃ

রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। খবর দ্য ডনের।

 

নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।

রাজধানী রিয়াদ থেকে উত্তরাঞ্চলের রুমা মরুভূমিতে উটের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া লামিয়া আল-রশিদি বলেন, ‘আমি আশা করি আজ একটি নির্দিষ্ট সামাজিক অবস্থানে পৌঁছতে পারব, ইনশা আল্লাহ।’

 

রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’

 

অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’

 

গত মাসে শুরু হওয়া ৪০ দিনের এ অনুষ্ঠান বেদুইনদের বার্ষিক আয়োজন। অনুষ্ঠানে উপসাগরীয় অঞ্চল থেকে বিভিন্ন প্রতিযোগী অংশ নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930