অবৈধভাবে ইউরোপ যাত্রা! ৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

অবৈধভাবে ইউরোপ যাত্রা! ৭ বাংলাদেশির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় শরীরের তাপমাত্রা হ্রাস (হাইপোথার্মিয়া) পেয়ে ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়।

 

তিনি বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেছেন। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।প্রসিকিউটরের কার্যালয় অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন লুইগি প্যাট্রোনাজ্জিও।

 

 

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন। যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক। ইতালির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930