অস্ট্রোলিয়ার বিপক্ষে টেস্টে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

প্রকাশিত: 2:02 PM, February 9, 2022

অস্ট্রোলিয়ার বিপক্ষে টেস্টে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদকঃঃ

পাকিস্তানে আগামী ৪ মার্চ থেকে অস্ট্রোলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। অস্ট্রোলিয়ার বিপক্ষে তিন টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে যুক্ত হয়েছেন শান মাসুদ। সর্বশেষ বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন জন। রিজার্ভ পুলে যুক্ত হয়েছেন ইয়াসির শাহ।

 

প্রায় দুই বছর পর অফ-স্পিনার বিলাল আসিফের জায়গায় দলে ফিরছেন হারিস রউফ। আর আবিদ আলীর বিপরীতে দলে জায়গা পেয়েছেন শান মাসুদ। তিনটি টেস্টের মধ্যে প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৪ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট করাচি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত।

 

এবং লাহোরে ২১-২৫ মার্চ সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। পাকিস্তান দলে থাকছেন যারা- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ। রিজার্ভ বেঞ্চে থাকবেন কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30