সিলেটে পৌঁছেছে করোনা আক্রান্ত সন্দেহ যুবকের রক্তপরীক্ষার রিপোর্ট

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সিলেটে পৌঁছেছে করোনা আক্রান্ত সন্দেহ যুবকের রক্তপরীক্ষার রিপোর্ট

 

স্টাফ রিপোর্টারঃঃ

সিলেটে এসেছে পৌঁছেছে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া কানাইঘাটের সেই যুবকের রক্তপরীক্ষার রিপোর্ট । রিপোর্টটি আজ (৮ মার্চ) রবিবার সিলেটে এসে পৌছে। খবরটি সিলেটভিউ২৪-কে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

 

তিনি রবিবার দুপুরে বলেন, জাকারিয়ার শরীরের রক্তপরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তার রিপোর্ট নেগেটিভ- অর্থাৎ তার শরীরে কোনো করোনাভাইরাস বিদ্যমান নেই। তাকে কবে রিলিজ দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। একটি বোর্ড গঠন করে বৈঠকে বসে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 

এর আগে শনিবার রাতেই রিপোর্টের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হওয়া কানাইঘাটের জাকারিয়া নামক যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। শনিবার (৭ মার্চ) বিকেলে সিলেট সিভিল সার্জন বলেন, কানাইঘাটের ওই যুবকের অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন ঘন ঘন কাশছে না এবং জ্বরের মাত্রাও একটু কম। তিনি বলেন, বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে’ গত বুধবার থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটালো তার শরীরের রক্তপরীক্ষার ফলাফল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করলো টেস্টের রিপোর্ট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728