যুক্তরাষ্ট্রের করোনায় মৃত সংখ্যা বেড়ে ২১

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

যুক্তরাষ্ট্রের  করোনায় মৃত  সংখ্যা  বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্কঃঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো।

এছাড়া দেশটিতে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৫ শ’ ছাড়িয়েছে। দেশটির ৩৪ রাজ্যে হানা দিয়েছে এই ভাইরাস।

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এখন করোনায় আক্রান্ত ৫৬৪ জন। এদের মধ্যে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে আক্রান্তে সংখ্যা বেশি।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, করোনায় মোকাবিলায় তার মন্ত্রণালয় সম্পূর্ণরূপে কাজ করছে।

 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০০ টি’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

 

বর্তমানে চীনে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31