সৌদি আরবের সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

সৌদি আরবের সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার দেশটির খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশ্রাফ আলী, রাজু মিয়া ও নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কাজ করতেন।

 

সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশের একটি ফার্মে কাজ করছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

 

তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31