বসলো ২৬তম স্প্যান, পদ্মা সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

বসলো ২৬তম স্প্যান, পদ্মা সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

পদ্মা সেতুতে ২৬তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারে ৫-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৩ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো।

 

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৯টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়।

 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মার্চ মাসে বিকেলের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য দুদিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেওয়া হবে। পরদিন পিলারে বসানো হবে।

 

ইতোমধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও দুটি স্প্যান এনে রাখা হয়েছে জানিয়ে এই প্রকৌশলী বলেন, বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৪০টি পিলারের কাজ শেষ। বাকি দুটি পিলারের কাজ চলছে, আগামী মার্চে যা শেষ হবে। আর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি বসানো শেষ হয়েছে।

 

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930