সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২, ২০২২
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে। সোমবারের এ ঘটনায় আটজনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কুইজন সিটির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আটকে পড়াদের বের করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ছয় শিশু মারা গেছে।’ তবে তাদের বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।