সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক;
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি। আজ শনিবার হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত ৩৭ হাজার ৯১২ জন হাজি দেশে ফিরেছেন। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করে পাঁচটি।এবার হজে গিয়ে মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী।গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||