ফ্লাইট বাতিল নভোএয়ার ও ইউএস বাংলার

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ফ্লাইট বাতিল নভোএয়ার ও ইউএস বাংলার

 

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের কারণে আগামী একমাস বাংলাদেশ থেকে সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। সেই মোতাবেক আগামীকাল শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল দেশটিতে কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে। এরপরই আগামীকাল শুক্রবার থেকে ভারতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশের কয়েকটি এয়ারলাইন্স।

ভারতের পর্যটক ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে বিমান বাংলাদেশ। একইসঙ্গে ভারতে নিজেদের ফ্লাইট বাতিল করেছে নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স। তবে রিজেন্ট এয়ারওয়েজ বলছে, ভারতে বাংলাদেশের ও বাংলাদেশে ভারতীয় নাগরিকরা রয়েছেন। সে ক্ষেত্রে ভারতের অনুমতি সাপেক্ষে কয়েকদিন ফ্লাইট পরিচালনা করতে চায় তারা।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে।

ফ্লাইট স্থগিতের ব্যাপারে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘কলকাতায় ও দিল্লিতে ভারতের নির্দেশিত সময় পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখা হবে।

 

বাংলাদেশ বিমান ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করে। আগামী ১৪ মার্চ থেকে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করছে সংস্থাটি।

 

একই দিন থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে নভোএয়ার। এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, যারা কলকাতা যেতে বিমানের টিকিট কেটেছেন, তারা বিমান চার্জে রিফান্ড করতে পারবেন।

 

ভারতগামী ফ্লাইট বন্ধ করছে ইউএস বাংলা এয়ারলাইন্সও। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেছেন, ‘আগামীকাল থেকে ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের যাত্রীদের কলকাতা ও চেন্নাইয়ে নেওয়া হবে না। ১৫ মার্চ থেকে চেন্নাই রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৬ মার্চ থেকে কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৫ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস বাংলার ভারতের ফ্লাইট বন্ধ থাকবে।

 

রিজেন্ট এয়ার ওয়েজ আগামী কয়েকদিন ফ্লাইট পরিচালনা করতে চায় জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব ভারতীয় আছেন এবং ভারতে যেসব বাংলাদেশি আছেন, তাদের ঢাকায় ফেরাতে আমরা কয়েকদিন ফ্লাইট চালানোর কথা জানিয়েছি ভারতকে। তারা অনুমতি দিলে কয়েকদিন এসব ফ্লাইট চলবে, এরপর বন্ধ থাকবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930