সুইডেনের শপিং মলে বন্দুকধারীর হামলা

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

সুইডেনের শপিং মলে বন্দুকধারীর হামলা

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে গতকাল শুক্রবার এম্পোরিয়া শপিং মলে হামলা চালান বন্দুকধারী। এ ঘটনায় এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়। আহত নারী এখন চিকিৎসাধীন।

 

এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মালমো শহরে বন্দুকধারীর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না তারা। পুলিশের ধারণা, এটি অপরাধী চক্র–সংশ্লিষ্ট বিচ্ছিন্ন ঘটনা।

প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শপিং মলের মানুষের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়েছে ওই সন্দেহভাজন। তবে পুলিশ এ তথ্য নিশ্চিত করেনি।

 

এর আগে গত জুলাই মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন। মালমো থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031