সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
প্রতিনিধি/জকিগঞ্জঃঃ
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের মৃত মাওলানা আব্দুস সাত্তার চৌধুরী (মেছাব স্যার) এর পুত্র শাহগলী বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী সিহাব উদ্দিন(৪০) শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্পেনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ছেলে, ১ মেয়ে, স্ত্রী, মা-সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এ খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই শাকির আহমদ চৌধুরী।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাংবাদিক এখলাছুর রহমান, মাস্টার সাদিকুর রহমান চৌধুরী, শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আকরম আলী, সাবেক সেক্রেটারী খলিলুর রহমান, বারহাল ছাত্র পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম, সাদিক আহমদ তাপাদার, বাবরুল হোসেন তাপাদার, মাস্টার ময়নুল হক, দেলোয়ার হোসেন হিরা প্রমুখ।