ওমরাহ পালনে এসে ফিরলেন লাশ হয়ে

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

ওমরাহ পালনে এসে ফিরলেন লাশ হয়ে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সৌদি আরবে ওমরাহ পালনে এসে মারা যাওয়া শফিকুর রহমান নামের এক বাংলাদেশির লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে।

 

শফিকুর রহমান বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলাস্থ নোয়াহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দা।

শফিকুর রহমানের আত্মীয় মো. আবদুস সাত্তার রাকিব জানান, গত ২৬ জানুয়ারি মোহাম্মদ শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব আছেন। ওমরাহ পালন শেষে রিয়াদে আসার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয় তার। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31