নারী পুলিশের অভিনব ফাঁদ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

নারী পুলিশের অভিনব ফাঁদ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

বেশ কয়েক দিন ধরে ইভটিজিংয়ের অভিযোগ আসছিল। তার পরেই ভারতের মানিকতলা থানার পক্ষ থেকে বিশেষ নারী বাহিনী ‘উইনার্স’-এর একটি দলকে মাঠে নামানো হয়। বখাটেদের ধরতে সাদা পোশাকে নারী সদস্যদের রাস্তায় নামিয়ে অভিনব এক ফাঁদ পেতেছে ভারতের মানিকতলা থানা পুলিশ। গত বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেছে সাদা পুশাকের নারী পলিশ। নারী কর্মীরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা।

 

কোনো ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশকর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের  প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

 

লালবাজারের এক কর্মকর্তা জানান, আপাতত মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা মেইন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়ছে ওই নারী পুলিশ বাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031