কোয়ারেন্টিনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: 4:09 PM, March 18, 2020

কোয়ারেন্টিনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃঃ
এবার হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক স্ট্যাটাসের মাধ্যমে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার কথা জানান তিনি।

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে তিনি লিখেছেন, আমি একটি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার হাসপাতালে পরবর্তী সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে আমি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছি। কিন্তু আমার শরীরে করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে।

 

গেল ১৪ মার্চ শ্রী চিত্রা ট্রাইব্যুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে একটি কর্মসূচিতে অংশ নেন মুরালিধরন। সেখানকার এক চিকিৎসক স্পেন থেকে ফিরে আসেন, যেটা গোপন রাখা হয়েছিল। একদিন পর তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।

 

ওই চিকিৎসকের সংস্পর্শে আসা প্রতিষ্ঠানটির ২৫ চিকিৎসকসহ ৭৬ কর্মকর্তা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন। এদিকে,প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে বর্তমানে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30