সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
রাজেশ ভৌমিক,শ্রীমঙ্গলঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কোম্পাণীর কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুমন রায়(২৮)। তিনি পেশায় এক রাজমিস্ত্রি। ভাগিনার সাথে বাইসাইকেল যোগে নাস্তা করতে যাচ্ছিলেন সুমন। জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ হোটেল মেরিনার সামনে এই দূর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয় জনগণ প্রায় ১০মিনিটের মত সড়ক অবরোধ করে রাখে।
পরবতীর্তে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর সরদার এসে তাদের বুঝিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যান এবং সড়ক অবরোধ তুলে দেন। বাইসাইকেল চালক সৌরভ পাল বলেন, আমি আর মামা শাহীবাগ এলাকায় একটি কন্সট্রাকশনের কাজ করি। প্রতিদিনের মত আজকে ও কাজ থেকে নাস্তা করতে বাইসাইকেল নিয়ে বের হই। অল্প জায়গা যেতেই পিছন থেকে গাড়িটি আমাদের ধাক্কা দেয়।আমি সাইডে পরে যাই আর মামা গাড়ির নিচে পড়ে জায়গাতেই মারা যায়।

এখানে বিজ্ঞাপন দিন
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি),জাঙ্গাগীর সরদার বলেন, প্রাণ কোম্পানীর একটি গাড়ি হবিগঞ্জের দিক থেকে শ্রীমঙ্গল শহরে আসার পথে আরেকটি গাড়ি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাবার পথে ক্রসিং এর সময় প্রাণ কোম্পানীর গাড়িটি বাইসাইকেলটি কে ধাক্কা দেয়।সাথে সাথে একজন সাইডে পরে যায় এবং আরেকজন গাড়ির চাকার নিচে পড়ে জায়গাতেই মারা যায়। আমরা গাড়িটি আটক করেছি।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।গাড়িটিকে আমরা আইনগত যা নিয়ম রয়েছে সেই ব্যবস্থা নিচ্ছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||