সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল মাহফিল অনুষ্টিত হয়েছে।রবিবার (২ এপ্রিল) ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এই ইফতারের আয়োজন করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশি এলাকার বাসিন্দা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাশ রিপন। ইফতারের পূর্বে নবারুণ দাশ রিপন বলেন, সাংবাদিকগন সমাজের দর্পন হিসেবে কাজ করেন। মুক্ত চিন্তা ও সমাজের অগ্রসরে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত।
ইফতারে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী , সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, যুগ্ম-সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাওছার ইকবাল, সদস্য এম এ রব, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামানসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই ইফতারে অংশ নেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||