সেঞ্চুরিতে তামিমের পাশে মুশফিক

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

স্পোর্টস ডেস্কঃঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। যেখানে দলীয় আড়াইশর পর সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১৩৫ বলে তিন অংকের ঘরে পৌঁছান তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। যা তাকে সতীর্থ তামিম ইকবালের পাশে বসিয়েছে। সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি করে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন মুমিনুল হক।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৬২ রান করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ৪৮ রানে।

দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক। দলীয় অর্ধশতকের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

 

তবে চাপ কাটিয়ে সাকিব-মুশফিক জুটিতে স্বস্তি ফিরে দাপট দেখায় বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে ফিরে যান সাকিব আল হাসান। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উইকেটরক্ষক লোরকান টাকারের কাছে ক্যাচ দেন তিনি। ৯৪ বলে ১৪টি চারে এই ইনিংস খেলে বিদায় নিয়েছেন। সাকিবের বিদায়ে চতুর্থ উইকেটে ভাঙে ১৫৯ রানের (১৮৮ বল) জুটি।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়।

এর আগে গতকাল প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাইজুল ইসলামে ঘূর্ণিতে ২১৪ রানে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930