মৌলভীবাজারে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: 7:07 PM, May 24, 2023

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আদিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে। আদিয়ান ওই এলাকার প্রবাসী আতিকুল হোসেন ইমনের ছেলে। সে রবিরবাজার পুষ্প-নিকেতন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

 

 

বিষয়টি নিশ্চিত করে শিশু আদিয়ানের দাদা মছলু মিয়া জানান, বুধবার সকালে শিশু আদিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজের বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত পুকুর থেকে তার দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিয়ানকে মৃত ঘোষণা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031