ওয়েব সিরিজের প্রচারেই কাজলের লুকোচুরি

প্রকাশিত: 4:02 PM, June 10, 2023

বিনোদন ডেস্কঃঃ

গতকাল সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কাজল। তবে নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে এক পোস্ট দেওয়ার মাধ্যমে বিদায়ের ঘোষনা দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। তবে সেকথা রাখতে না পেরে ঘণ্টা কয়েকের মধ্যেই আবার ফিরে এসেছেন তিনি। ওয়েব সিরিজের প্রচারেই এমন লুকোচুরি করেছেন কাজল।

 

 

 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কাজল রহস্যজনক একটি পোস্ট শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় আবার ফিরেছেন। এতে অনেকে কটাক্ষ করতে ছাড়েননি তাকে। বিদায়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল লিখেছিলেন,‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ আর ক্যাপশনে লেখেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলাম।’ তবে জানা যায়, আগামী ১২ই জুন অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ ট্রেলার মুক্তি পেতে চলেছে। সেই কারণেই এই লুকোচুরি।

 

 

 

বলা যেতে পারে এক রকমের প্রচার কৌশলও বটে। অভিনেত্রী নিজের আসন্ন এই সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন, ‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে!’   সিরিজ আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও কাজলের এমন রসিকতা মোটেও ভাল চোখে দেখেননি অনেকে। কেউ বলেছেন, ‘এমন প্রচার কৌশল বড্ড বিরক্তিকর’, কেউ লিখেছেন, ‘এর পর আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031