ওসমানীনগরে কোয়ারেন্টাইনে ২২০

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

ওসমানীনগরে কোয়ারেন্টাইনে ২২০

স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের ওসমানীনগরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩৩২জন প্রবাসীদের মধ্যে ২২০জন প্রবাসী রয়েছেন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে। ১১২জন প্রবাসীর ১৪দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় এদেরকে ছেড়ে দেয়া হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেয়া তথ্য অনুযায়ী ওসমানীনগর থানা পুলিশের অনুসন্ধানে কোয়ারেন্টাইনযুক্ত ও কোয়ারেন্টাইন মুক্ত সকল প্রবাসীই সুস্থ ও করোনা ভাইরাসমুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক।

 

গত ১৭ মার্চ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩২জন প্রবাসীর নামের তালিকা ওসমানীনগর থানা পুলিশের নিকট প্রেরণের পর থেকে এই সব প্রবাসীদের খোঁজ নিতে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করে পুলিশ। এদিকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন একায় মাইকিং করে সচেতনামুলক প্রচার শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গোয়ালাবাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফেলেট বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ইউএনও মোছা. তাহমিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ প্রশাসেনর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

 

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, ওসমানীনগরে আগত ৩৩২জন প্রবাসীদের মধ্যে করোনা আতংকের জন্য বর্তমানে ২২০জনকে হোম কোয়ারিন্টেনে রাখা হয়েছে। ইতিমধ্যে ১১২জনের কোয়ারেন্টাইন ১৪ দিন অতিবাহিত হয়েছে অন্যদেরও ১৪ দিন অতিবাহিত হয়ে গেলে ছেড়ে দেয়া হবে। এখন পর্যন্ত কোনো প্রবাসী করোনায় আক্রান্ত হয়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031