যুক্তরাষ্ট্রে শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু বিশ্বাসও

প্রকাশিত: 3:41 PM, July 13, 2023

যুক্তরাষ্ট্রে শাকিব, ছেলেকে নিয়ে উড়াল দিলেন অপু বিশ্বাসও

বিনোদন ডেস্কঃঃ

বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব। এরইমধ্যে বুধবার হঠাৎ করেই ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানায়নি এই নায়িকা।

 

 

 

তবে জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে। ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। এসময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের এটি প্রথম আমেরিকা সফর। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লালশাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

 

 

 

সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। অন্যদিকে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তি পায় এই ঈদে। বেশ সাফল্যও পায়। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। প্রথম ৩ দিনে সিনেমাটি ৪৪ হাজার ডলার গ্রস করেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031