করোনায় ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

করোনায় ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু

প্রতিনিধি/ইতালীঃঃ

চীনের পর করোনা ভাইরাসে সবচেয়ে বিধ্বস্ত অবস্থায় রয়েছে ইতালি। সেখানে উত্তরাঞ্চলীয় লোম্বারদিয়াতে বৃহস্পতিবার একদিনেই ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৩ জন চিকিৎসকের মৃত্যু হলো। যা চিকিৎসা নিয়ে হিমশিম খাওয়া দেশটির জন্য ভয়াবহ একটি খবর।এদিকে ইতালিতে এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জনসহ মারা গেছেন ২ হাজার ৯৭৮ জন। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৫ জন।

বর্তমানে দেশটিতে আক্রান্ত রোগী রয়েছেন ২৮ হাজার ৭১০ জন। এর মধ্যে ২৬ হাজর ৪৫৩ জনের অবস্থা সাধারণ (উন্নতির দিকে অথবা স্থিতিশীল) এবং ২ হাজার ২৫৭ জরেন অবস্থা গুরুতর। দেশটিতে আক্রান্তের অনুপাতে মৃত্যুহার ৪৩ শতাংশ এবং সুস্থতার হার ৫৭ শতাংশ।উল্লেখ্য, চীনে করোনা ভাইরাস প্রায় নিয়ন্ত্রণে চলে আসলেও চীনের বাইরে ব্যাপক আকারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এতে বিশ্বব্যাপী প্রচণ্ড আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়েছে।করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৮৯ জনের। এর মধ্যে উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৫। চীনের বাইরে মারা গেছে ৬ হাজার ১৪৪ জন।এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ৮৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন। দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৪২০ জন। এছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৪৬ জন মানুষ।

বিশ্বজুড়ে বর্তমানে ১ লাখ ৩৪ হাজার ৮২৯ জন আক্রান্ত রোগী রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮৮৭ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ৬ হাজার ৯৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ১০ শতাংশ এবং সুস্থতার হার ৯০ শতাংশ।এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়সুস অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সরকারগুলো এই বৈশ্বিক মহামারি ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তিনি সরকারগুলোকে নিজ নিজ দেশের করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031