বিশেষ দিনে ঢাকার শোবিজের বন্ধুরা

প্রকাশিত: 7:53 PM, July 31, 2023

বিশেষ দিনে ঢাকার শোবিজের বন্ধুরা

বিনোদন ডেস্কঃঃ

মন ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে প্রতিটা মুহূর্তে সবার আগে আমাদের বন্ধুর কথাই মাথায় আসে। আমরা সব কিছু চাইলেই মা-বাবা, ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের বলতে পারি না। সে কথাগুলো বলার জন্য একমাত্র নির্ভরতার জায়গা হল বন্ধু। প্রতিটি দিন বন্ধুদের জন্য সমান গুরুত্বপূর্ণ হলেও একটি বিশেষ দিনে পালিত হয় বন্ধু দিবস। এমন একটি দিনে মিলিত হলেন ঢাকার শোবিজ অঙ্গনের বন্ধুরা। তৌসিফ, সিয়াম, জোভান, টয়ারা দীর্ঘদিনের বন্ধু।

 

 

সম্প্রতি একসঙ্গে ব্যাংকক থেকে তারা ঘুরে এসেছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছবিতে দেখা যাচ্ছে, সিয়াম আহমেদ, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, সায়েদ জামান শাওন, তৌসিফ মাহবুব, তামিম মৃধা, ফারহান আহমেদ জোভান, শাম্মা রুশাফি অবন্তীকে। ছবির ক্যাপশনে তৌসিফ লিখেছেন, ‘সন্ধ্যা ৬টায় সাফা বলল, তোরা জানিস আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল? অতঃপর রাত ১২টার ১ মিনিট আগে!’ ছবিটি পোস্ট করার পর তাদের বন্ধুত্বের প্রশংসা করছেন নেটিজনরা।

 

 

মন্তব্যের ঘরে মাহবুব আহমেদ লিখেছেন, ‘বেঁচে থাকুক চিরকাল বন্ধুত্বের বন্ধন।’ শুভকামনা জানিয়ে মো. কামাল হোসাইন সোহাগ লিখেছেন, ‘বন্ধুত্বের সম্পর্কটা অতীব সুন্দর হয়! যদি নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ সেকরিফাইজ করে। শুভকামনা।’ তাহসান আহমেদ শাকিল লিখেছেন, ‘ভালোবাসা অবিরাম আপনাদের জন্য। আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এইভাবেই থাকে।’

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031