অভিনেত্রী এখন প্রযোজক হয়ে ফিরলেন

প্রকাশিত: 3:19 PM, August 2, 2023

অভিনেত্রী এখন প্রযোজক হয়ে ফিরলেন

বিনোদন ডেস্কঃঃ

শমী কায়সার নামটা শুনলেই নব্বই দশকের কথা মনে পড়ে যায়। জনপ্রিয় এই অভিনেত্রীকে আবার চলচ্চিত্রের মাঠে দেখা যাবে। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ দিয়ে নিজের অঙ্গনে ফিরছেন তিনি।

 

 

২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি চলচ্চিত্র বানিয়েছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে।

 

 

মঙ্গলবার (১ জুলাই) ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং। এ ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম। অভিনয়শিল্পী নির্বাচনেই অনেক সময় লেগেছে বলে জানান শমী কায়সার। এ প্রসঙ্গে শমী বলেন, পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়। আর মিমের অভিনয়দক্ষতাও আছে।

 

 

শহীদুল্লাহ কায়সারের চরিত্রে মন্ওয়ারকে নেওয়ার বিষয়ে আমাদের ভাবনায় ছিল, ব্যক্তিত্বের যে গভীরতা দরকার, তা তার মধ্যে যথাযথভাবে আছে। প্রসঙ্গত, তিন দশকের অভিনয় জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন শমী কায়সার। নাটক ও চলচ্চিত্রের অনেক পরিচালকের সঙ্গেও রয়েছে কাজের অভিজ্ঞতা। বিজ্ঞাপনচিত্র নির্মাণসংক্রান্ত কাজেও তিনি জড়িত ছিলেন।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031