মালয়েশিয়ায় সেনাবাহিনী মোতায়েন

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

মালয়েশিয়ায় সেনাবাহিনী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ায় করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ২০ হাজার সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী মো. ইব্রাহিম সাবর।

 

তিনি জানান,রোববার থেকে সরকারের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ পালনে সেনাবাহিনীর পাশাপাশি ৩ হাজার রেল ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাজ শুরু করেছে একসঙ্গে।

 

এদিকে,গতকাল পর্যন্ত মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায় ১২ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে।মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।

 

তিনি আরও বলেন, ‘ইরানে অবস্থান করা ৭৯ জন মালয়েশিয়ার নাগরিক রোববার দেশে ফেরার পর তাদেরকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একসঙ্গে একাধিক ব্যক্তি ঘর থেকে বের হওয়া যাবে না। এক পরিবারের একজন সদস্য সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যেতে পারবে।

 

দেশটির জনপ্রিয় সেভেনে এলিভেন দোকান ২৪ ঘণ্টার বদলে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031