‘লকডাউন’ জগন্নাথপুর

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

‘লকডাউন’ জগন্নাথপুর

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্‌ফুজুল আলম মাসুম বলেন, মঙ্গলবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ আদেশ জারি করেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে।

তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় শুধু ঔষধের দোকান এবং অতিপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে। কেউ লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930