সৌদি থেকে প্রবাসীদের ক্ষতিপূরণ এল ৩৩ কোটি টাকা

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

সৌদি থেকে প্রবাসীদের ক্ষতিপূরণ এল ৩৩ কোটি টাকা

লন্ডন বাংলা ডেস্কঃঃ
আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৩০০ টাকা) ক্ষতিপূরণ পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘ডেথ কমপেনসেশন ফান্ড’-এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

 

এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031