সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃঃ

দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ভারতীয় এক নাগরিকতেদর হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আর্থিক লেনদেনের বিবাদ ধরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তবে তার কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। খুন হওয়া ব্যক্তি ভারতীয় ছিলেন। ঘটনার দিন ওই তাকে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়।

ওই ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়ার পর পেছন থেকে কাপড়ের টুকরো দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এমনকি ওই ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে নিহত ব্যক্তির লাশও পুঁতে ফেলেন অভিযুক্তরা।

 

পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে এবং তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর পর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযুক্তরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। এমনকি রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031