মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ার জোহর বাহরু প্রদেশে ১৭১ জন বাংলাদেশি বৈধ প্রবাসী কর্মীকে আটক করায় নিন্দা জানিয়েছে দেশটির বৃহত্তম ও প্রভাবশালী শ্রমিক সংগঠন মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)। আজ বৃহস্পতিবার স্থানীয় অনলাইন মালয় মেইল জানিয়েছে, গতকাল বুধবার এক বিবৃতিতে মহাসচিব কামারুল বাহারিন মনসুর এই নিন্দা জানায়।

 

মনসুর বলেন, ‘মালয়েশিয়ার এজেন্টের কারণে আটক শ্রমিকরা চাকরি না পেয়ে প্রতারিত হয়েছেন। তাদের শাস্তির পরিবর্তে সহায়তা করা উচিত। এমটিইউসি চাকরি জালিয়াতির শিকার হওয়া বাংলাদেশি শ্রমিকদের আটকে পুলিশ এবং ইমিগ্রেশনের পদক্ষেপে হতবাক হয়েছে। প্রতারণার শিকারদের শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারকে সকল ধরনের সহায়তা দেওয়া উচিত।

 

এমটিইউসি সরকারকে তদন্ত করে এ ধরনের বিদেশি শ্রমিকদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছে। যারা চাকরির সুযোগের প্রতিশ্রুতি নিয়ে মালয়েশিয়ায় এসে প্রতারণার শিকার হচ্ছেন।

মনসুর বলেন, ‘এমটিইউসি মালয়েশিয়ার বাইরে থেকে এবং সরাসরি বিদেশি কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থার ও ব্যক্তির মাধ্যমে এ ধরনের প্রতারণার ঘটনা ঘটছে বলে রিপোর্ট পেয়েছে। যদি এই সমস্যাটি সঠিকভাবে সমাধান করা না হয়, তাহলে পরের বছর মানবপাচার প্রতিবেদনে মালয়েশিয়া তৃতীয় স্তরে পড়ার ঝুঁকি রয়েছে।

 

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সমস্যা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্লাভস এবং পাম তেল প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে মনসুর বলেন, ‘বিদেশি কর্মীদের জন্য সুরক্ষা এবং কল্যাণমূলক পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দেওয়া জরুরি, যাতে দেশটিকে সুনাম ক্ষুণ্ণ হওয়া এবং অর্থনৈতিক কুপ্রভাব থেকে রক্ষা করা যায়।

 

এমটিইউসি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনকে বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কের একটি ব্যাপক তদন্ত শুরু করার জন্য অনুরোধ করে।

 

জোহর পুলিশ বলেছে, গত ২০ ডিসেম্বর ১৭১ জন বাংলাদেশি তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার জন্য বায়ু দামাই থানার দিকে যাচ্ছিল। কারণ তারা দাবি করেছিল যে তারা তিন থেকে ছয়মাস পরেও নিয়োগ পায়নি। তাদের আটকের পর পুলিশ জানায়, তাদের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930