কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক ::

কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

 

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙা রাখতে যেমন রাখছেন অগ্রনী ভুমিকা তমনি সমাজে অবদান রাখছেন অনন্য। তবে, অনেক সময় তারা নানা সমস্যার মুখোমুখি হন, যেমন কাজের অধিকার, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, এবং অন্যান্য মৌলিক অধিকার। প্রবাসীরা বিদেশে যেমন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি দেশেও বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হয় কিন্তু প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয় না।  সব সরকারের কাছেই প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকে প্রবাসীরা।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত বৃহস্পতিবার প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সংবাদ কর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

 

প্রেসক্লাবের সভাপতি সময় টিভির প্রতিনিধি  সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি  আ হ জুবেদ এর পরিচালনায় সভার বাংলাদেশের জাতীয় মিডিয়ার কুয়েত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলোর প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রবাসী সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করে প্রবাসী শ্রমিকদের কষ্টের বাস্তবতা এবং অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এ ছাড়া, তারা প্রবাসী শ্রমিকদের সংগ্রাম, তাদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।

প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন আরো  বলেন প্রবাসী সংবাদকর্মীদের আরো সক্রিয় হতে হবে। তাদের উচিত স্থানীয় আইন, আন্তর্জাতিক আইন এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইনগত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করা। তারা যদি জানাতে পারেন যে কীভাবে প্রবাসী শ্রমিকেরা তাদের অধিকার রক্ষা করতে পারে এবং কোন কর্তৃপক্ষ তাদের সাহায্য করতে পারে, তা বিশেষভাবে সহায়ক হবে।

তিনি আরো বলেন প্রবাসী সংবাদকর্মীরা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেন। তাদের নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রবাসী শ্রমিকদের যন্ত্রণা এবং দাবি তুলে ধরলে তা প্রবাসীদের অধিকার রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে। সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের সবার দায়িত্ব বলে মত প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন সুমন । এতে কোনো সন্দেহ নেই যে, প্রবাসী সংবাদকর্মীরা যেভাবে মানবাধিকার ও শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেন, তা বিশ্বব্যাপী প্রবাসী সম্প্রদায়ের জন্য একটি শক্তিশালী আশার সঞ্চার করবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সিনিয়র সহ সভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক (যমুনা টিভি) মো: হেবজু, আন্তর্জাতিক সম্পাদক (এস এ টিভি) সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির সাদেক রিপন,জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমেদ,এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, ঢাকা পোস্ট এর জনি, দৈনিক স্বাধীন দেশের কাউসার বিহন,বাংলার বার্তার শাহ করিম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31