করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাইশ্যা’

প্রকাশিত: 12:55 PM, March 30, 2020

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাইশ্যা’

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা (৭০) মারা গেছেন। যিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদৌলতে তাকে এই নামে চেনে সবাই।

 

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন এই কৌতুক অভিনেতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি।বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031