আবারও শুরু হচ্ছে আমেরিকার ডিভি লটারি

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

আবারও শুরু হচ্ছে আমেরিকার ডিভি লটারি

আন্তজাতিক ডেস্ক ::

 

গ্রিণ কার্ড লটারি নামে পরিচিত ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বড় পরিবর্তন আনতে যাচ্ছ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। তবে নতুন এই নিয়ম ডিভি–২০২৭ এর নির্বাচিত আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে।

 

 

 

সম্প্রতি এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায়, “আমরা খুব শিগগিরই ডিভি–২০২৭ নিবন্ধন সময়কাল শুরুর তারিখ ঘোষণা করব। একইসঙ্গে ‘এন্ট্রি স্ট্যাটাস চেক’ (ESC) পোর্টালের মাধ্যমে লটারির ফলাফল কবে জানা যাবে, সেটিও জানানো হবে।”

 

 

 

বিবৃতিতে আরও বলা হয়, ডিভি–২০২৭ প্রোগ্রামের জন্য নিবন্ধন এখন বন্ধ রয়েছে। এ সময় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান মিথ্যাভাবে দাবি করছে যে তারা আবেদনকারীদের লটারি জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে— যা সম্পূর্ণ প্রতারণা। স্টেট ডিপার্টমেন্ট এসব ভুয়া দাবির বিষয়ে ইতোমধ্যেই সতর্ক রয়েছে।

 

 

 

তারা আরও জানায়, ডিভি–২০২৭ নিবন্ধনের সময়কাল এবং প্রক্রিয়ায় পরিবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

 

 

 

উল্লেখ্য, ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্র প্রতি বছর কম অভিবাসন হার রয়েছে এমন দেশগুলোর ৫৫ হাজার নাগরিককে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়।

 

 

 

তবে ২০২৬ সালের ডিভি প্রোগ্রাম থেকে এশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া দেশগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড ও হংকং), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।

 

 

 

নির্বাচিত আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময়কাল আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031