সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
আন্তজাতিক ডেস্ক ::
ব্রিটেনের গ্রেটার মানচেস্টারের বোল্টনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রেক্সি চালক মশরব আলী (৫৪)। তিনি বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার দুলারপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের বাসিন্দা। বয়স ৫৪ বছর। মশরব আলী দীর্ঘদিন ধরে ব্ল্যাকবার্নের থাকেন।
শনিবার (১০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটের সময় বোল্টনের উইগান রোডে এই মারাত্মক দুর্ঘটনা ঘটনা। মশরব আলীর ট্রেক্সি ও আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন, আসগর আলি,ফারহান প্রেটেল ও জিব্রইল মুক্তার।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনা আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ২৯ বছর বয়সে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার খবরে বোল্টন সহ গ্রেটার ম্যানচেস্টারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
নিহত মশরব আলীর মেয়ে হুমায়রা আলী বলেছেন,এ দুর্ঘটনায় তার বাবার মৃত্যুতে তার পরিবার ভেঙ্গে পড়েছে।তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। চার সন্তানের জনক মশরব আলী কমিটিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন। তিনি কমিউনিটির জন্য নানা সেবা করে গেছেন।
মর্মান্তিকি এ দুর্ঘটনায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি এবং বিশেষ করে সিলেট অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।