দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: 11:56 AM, April 6, 2020

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃঃ

দক্ষিণ আফ্রিকায় পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জের ইব্রাহিম খলিল সোহেল (২৭) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে ফরিদগঞ্জের আরেক প্রবাসী রুবেল হোসেন। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার আফ্রিনটন শহরে এ ঘটনা ঘটে।জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ও বর্তমানে উপজেলা সদরে বসবাসরত গোলাপ সর্দারের ছেলে ইব্রাহিম খলিল সোহেল গত ৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।

 

যাওয়ার পর থেকে সোহেলের কাগজপত্র না থাকায় দোকান ক্রয়ের জন্য তার জমানো টাকা পাশের এলাকা চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রুবেল হোসেনের কাছে জমা দেয়। শুক্রবার সকালে দোকান ক্রয়ের জন্য রুবেলের কাছে পাওনা টাকা দাবি করায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল হোসেন সোহেলকে ছুরিকাহত করে। পরে স্থানীয় বাংলাদেশিরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।নিহত সোহেলের বাবা গোলাপ সর্দার জানান, সন্তান হত্যার বিচারের দাবি দেশটির সরকারকে জানিয়েছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031