আমার ধারণা পোপ অপরাধ পছন্দ করেন: ট্রাম্প

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে অত্যন্ত খারাপ’ বলে মন্তব্য করেন।

রোববার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন। ধারণা করা হচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে পোপের সাম্প্রতিক মন্তব্যের জেরেই এই প্রতিক্রিয়া এসেছে।

 

গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের ইরান সম্পর্কিত হুমকির সমালোচনা করে সেটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেন। রোববার তিনি বিশ্বনেতাদের প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানান এবং যুদ্ধকে ‘সর্বশক্তিমান হওয়ার ভ্রান্ত ধারণা’ থেকে উদ্ভূত বলে উল্লেখ করেন—যা অনেকের মতে ট্রাম্পকে লক্ষ্য করেই বলা।

পোপ এর আগেও ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 

এর জবাবে ট্রাম্প বলেন, তিনি এমন পোপ চান না, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে মেনে নেন বা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন। তিনি পোপকে বামপন্থীদের তুষ্ট না করে ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

ট্রাম্প আরও দাবি করেন, ভ্যাটিকান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিককে পোপ হিসেবে নির্বাচিত করেছে এবং তিনি নিজে প্রেসিডেন্ট না হলে পোপ লিও এই পদে আসতে পারতেন না।

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, তিনি পোপ লিওর বড় ভক্ত নন এবং তার কাজকর্মে সন্তুষ্ট নন। তিনি আরও মন্তব্য করেন, আমার ধারণা, পোপ অপরাধ পছন্দ করেন এবং অত্যন্ত উদারপন্থী।

 

এর আগে পোপ লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না। অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের কারণে তখনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল।

 

এদিকে পোপ লিও সোমবার থেকে ১১ দিনের আফ্রিকা সফরে যাচ্ছেন, যার শুরু হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আলজেরিয়া সফরের মাধ্যমে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930