যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তবে তেহরান এই সংঘাত আর চালিয়ে যেতে চায় না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সম্প্রচারিত ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে।

 

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই না। আমেরিকাকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা এটি শেষ করতে চায় কি না।’

এর এক দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধের অবসান কীভাবে হবে, তা নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে রয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘ধ্বংস করে দিতে’ পারেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, একটি সমঝোতা শিগগিরই হতে পারে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর বর্তমান যুদ্ধের সূত্রপাত। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব এলাকায় হামলা চালায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930