কমলগঞ্জে গরু ও খাদ্য বিতরণ

প্রকাশিত: 8:57 PM, June 14, 2020

কমলগঞ্জে গরু ও খাদ্য বিতরণ

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্টির ৭০ সুফলভোগী পরিবারের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। রবিবার (১৪ জুন) বিকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।

 

সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও ১২৫ কেজি দানাদার খাদ্যসহ ৭০ জনের মাঝে বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031