সিলেট |
প্রকাশিত: 11:42 AM, July 23, 2020
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) জাহির আলী হত্যা মামলার অন্যতম আসামি মনর মিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মৌলভী বাজার লামাতাশি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে জাহির আলী হত্যা মামলার অন্যতম আসামি মনর মিয়াকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের (বাশডর) দেবপাড়া গ্রামে বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ি- ঘরে হামলা ভাংচুর, লুটপাট ও বর্শা দিয়ে বৃদ্ধ জাহির আলী (৭৫) খুন করা হয়।
ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মনর মিয়াসহ এই হত্যা মামলায় ১৫ জন কে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।