হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে, এঘটনায় আহত মজনু মিয়ার বোন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন, ঘটনাটি ঘটেছে গত ৭ আগস্ট রাতে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মজনু মিয়া(৪০) রাত প্রায় ১১টার দিকে বাড়ীর পাশে ঢাকা সিলেট মহাসড়কে একটি ব্রিজের রেলিংঙ্গে বসে ছিলেন, হঠাৎ মজনু মিয়ার চিৎকার শুনতে পান বাড়ীর লোকজন। চিৎকার শুনে মহাসড়কে এসে মজনু মিয়াকে খোঁজে পায়নি তারা।মজনু মিয়াকে খোঁজে এভাবেই চলে যায় তাদের সারারাত।এমতাবস্থায় পরিবারের লোকজন ৮ আগস্ট ভোর সকালে মজনুকে খুজতে বের হন,হঠাৎ ঢাকা সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মজনু মিয়াকে খোঁজে পায় পরিবারের সদস্যরা।
ছেলের রক্তাক্ত অবস্থা দেখে মাটিতে লুটিয়ে পড়েন মজনুর মা,পুতুল বিবি।এ অবস্থায় মজনু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। মজনু মিয়ার অবস্থা আশংকাজনক হলে তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার। মজনু মিয়াকে হবিগঞ্জে নেয়ার পর তার অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দু’দিন চিকিৎসা নেয়ার পর মজনু মিয়া কিছু কথা বলতে শুরু করেন,মজনু মিয়া তার পরিবারের সদস্যদের জানায়,প্রতিবেশী ওয়াতির আলীর ছেলে চুনু মিয়া(৫৫)ইয়াওর মিয়া(৬০)পরশ মিয়া(৫৭) সহিদ মিয়া ও খুর্শেদ আলীর ছেলে সেলিম মিয়া(৪০) কাওছার মিয়া(৩০) ও তাদের লোকজন মজনু মিয়াকে বাড়ির পাশে ঢাকা সিলেট মহাসড়ক থেকে তুলে নিয়ে যায়। তারা মজনু মিয়ার হাত পা-বেদে অমানবিক জুলুম নির্যাতন চালায়,একপর্যায়ে অভিযুক্তরা মজনু মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ অবস্থায় মজনু মিয়া অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মজুন মিয়াকে মৃত ভেবে ঢাকা সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে চলে যায় তারা।
মজনু মিয়ার এ জবানবন্দির কথা আসামীরা শুনার পর ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মজনু মিয়ার বাড়িতে ঢিল ছুড়তে থাকে। এ সময় মজনু মিয়ার ভাগনা আবু ছালেক ও ভাগনী শারমিন আক্তার ঘর থেকে বের হলে ছারেক ও শারমিন ঢিলের আঘাতে আহত হয়। তাদেরকে বাহুবল হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এক দিকে ছেলের রক্তাক্ত অবস্থা অন্যদিকে এসব নির্যাতন নিপীড়ন সহয্য করতে না পেড়ে অসুস্থ হয়ে পড়েন মজনুর মা পুতুল বিবি। বুধবার(১৯)আগস্ট দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পুতুল বিবি,র। পুতুল বিবির মৃত্যুতে মজনু মিয়ার পরিবারে এক শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় মজনু মিয়ার বোন শিমু আক্তার বাদী হয়ে চুনু মিয়াকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬/৭জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন এ মামলাটি গত ১৫ আগস্ট রেকর্ড করা হয় কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নবীগঞ্জ থানা পুলিশ।