বাহুবলে গৃহ বধোকে কুপিয়ে ক্ষতবিক্ষত করলেন মামা শশুর

প্রকাশিত: 12:22 PM, August 29, 2020

প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ভাগ্নার বউকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছেন মামা।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার উত্তর ডুবাঐ গ্রামে।জানা যায়, বাহুবল উপজেলা উত্তর ডুবাঐ গ্রামের দিনমজুর আবিদ আলী বাড়িতে বউ বাচ্চাদের রেখে প্রতিদিনের মত কাজ যান।সকাল প্রায় সাড়ে ৯টার দিকে আবিদ আলীর আপন মামা দানিছ মিয়া(৫৫) বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ৪ সন্তানের জননী ভাগ্নার বউ তহুরা বেগম(৩০)কে অহেতুক বকাঝকা করতে থাকেন।এসময় দিনমজুর আবিদ আলীর স্ত্রী তহুরা বেগম মামা দানিছ মিয়ার গালিগালাজের প্রতিবাদ করলে দানিছ মিয়া উত্তেজিত হয়ে ভাগ্নার বউ তহুরা বেগমকে দাউ দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন।মামা শ্বশুর দানিছ মিয়ার দা-য়ের কোপে ভাগ্নার বউ তহুরা বেগমের দুটি হাতেই রক্তাক্ত হার কাটা জখম হয়।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তহুরা বেগমকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,এসময় তহুরা বেগমের সংকটাপন্ন অবস্থা দেখা দিলে কর্তৃব্যরত ডাক্তার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পর তহুরা বেগমের গলার পাশের রগ হাড়, হাতের হাড় ও রগ কেটে বিছিন্ন হওয়ায় হবিগঞ্জের কর্তৃব্যরত ডাক্তার তহুরা বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সিলেট ওসমানী মেডিকেলে তহুরা বেগমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী আবিদ আলী।
উল্লেখ্য যে গত ৫/৬ বছর পূর্বে সিলেট কানাইঘাট এলাকার শাকিরা বেগম নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। দানিছ মিয়া উত্তেজিত হয়ে তার ৩২ নাম্বার স্ত্রীকে হত্যা করেছিলেন। স্ত্রী হত্যার দায়ে দানিছ মিয়া দীর্ঘদিন কারাভোগ ও করেছেন।দানিছ মিয়া বহু বিয়ে কারী হিসেবে এলাকায় পরিচিত। এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে অবগত নয়,এখন পর্যন্ত কোন অভিযোগও আসেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30